চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করেছেন বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা (সাদা দল)।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০ থেকে ১১টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ারও দাবি জানানো হয়।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, “দুই শিক্ষার্থী হত্যার সুষ্ঠু বিচার চাই। এ জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি।”
ওই দিনের ঘটনায় গ্রেপ্তারকৃত সব শিক্ষার্থীর মুক্তিও দাবি করেন তিনি।
গত ৮ ফেব্র“য়ারি চবিতে ছাত্রলীগ-ছাত্র শিবিরের সংঘর্ষে শিবির সমর্থক মাসুদ বিন হাবিব ও মুজাহিদুল ইসলাম নিহত হয়। ওই ঘটনায় ১০ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/এএল/১৫৪১ ঘ.
bdnews24