২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার শাহবাগ থানায় করা এই মামলায় খোকাসহ চার জনের বিরুদ্ধে ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলাটি করেছেন কমিশনের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই চার জন পরস্পরের যোগসাজশে একটি মার্কেটের বেজমেন্টের কার পার্কিংয়ের ইজারার অর্থ আত্মসাৎ করেন। মামলার অন্য আসামিরা হলেন- বনানীর ঢাকা সিটি কর্পোরেশন সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন নকিব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও পার্কিং স্থানের ব্যবস্থাপক এ এইচ এম তারেক। বিএনপি নেতা খোকা মেয়র থাকাকালীন এই দুর্নীতির ঘটনা ঘটে বলে কমিশন জানায়। গত বছরের ডিসেম্বরে ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করা হলে মেয়রের দায়িত্ব হারান নির্বাচিত খোকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএসটি/এমআই/১৬৫৫ ঘ.