২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ

পত্রিকায় প্রকাশিত খবরের প্রতিবাদে বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটসহ দুটি মার্কেট এবং বাজার ব্যবসায়ীরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 08:00 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পত্রিকায় প্রকাশিত খবরের প্রতিবাদে বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটসহ দুটি মার্কেট এবং বাজার ব্যবসায়ীরা বিক্ষোভ করেছে। বেলা ১২টা থেকে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধনের মাধ্যমে তারা ওই প্রতিবেদনের প্রতিবাদ জানায়। গত ১১ ফেব্র“য়ারি কালের কণ্ঠে ‘কেউ ভালো নেই সলুর অত্যাচারে’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে দোকানপাট বন্ধ রাখা হয়েছে বলে জানান কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলাবক্স। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য সাবেক ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ সলু নিয়মনীতি না মেনে মার্কেটগুলো পরিচালনা করছেন। তাছাড়া তার নেতৃত্বে চলছে চাঁদাবাজি। আলাবক্স অভিযোগ করেন, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি জাতীয় দৈনিকে এই খবর প্রকাশিত হয়েছে। শুধু সলুকে নয়, স্থানীয় ব্যবসায়ীদেরও প্রতিবেদনে জড়ানো হয়েছে। এতে এই দুটি মার্কেটের প্রায় এক হাজার ব্যবসায়ীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কৃষিপণ্যের পাইকারি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক এবিএম ফজলে রাব্বি, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিয়াচান বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এই দুইটি ব্যবসায়ী সমিতিতে নিয়মনীতি মেনেই নির্বাচন হয়। ব্যবসায়ী সবার মধ্যে একটা সহমর্মীতা রয়েছে। কোন ধরণের বিশৃঙ্খলার ইতিহাস নেই। চাঁদাবাজকে যেমন এই দুটি ব্যবসায়ী সমিতির সংশ্লিষ্ঠরা প্রশ্রয় দেননা তেমনি অবৈধ কোন চাঁদা আদায়ও করেন না বলে দাবি করেন তারা। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে কোন পত্রিকায় খবর প্রকাশ থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান ব্যবসায়ীরা। দুপুর দেড়টায় কর্মসূচি শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৭৪২ ঘ.