২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জলদস্যু গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

সুন্দরবনের জলদস্যু মজিদ বাহিনীর এক সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

সাতক্ষীরা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের জলদস্যু মজিদ বাহিনীর এক সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজলার সুন্দরবন সংলগ্ন খেগড়া খেয়াঘাট থেকে জালাল হোসেন গাজীকে (২৫) গ্রেপ্তার করা হয়। গাজী শ্যামনগরের পানখালি গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে। শ্যামনগর থানার ওসি হাশেম আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খেগড়া খেয়াঘাট থেকে গ্রেপ্তার জালাল জলদস্যু মজিদ বাহিনীর সদস্য। এ সময় তার কাছ থেকে দু’টি পিস্তল, আট রাউন্ড পিস্তলের গুলি, তিনটি ম্যাগজিন, একটি মোবাইল ফোন সেট ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। ওসি জানান, জালাল দীর্ঘদিন থেকে মজিদ বাহিনীর হয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছে। এ ব্যাপারে শ্যামনগর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইচপি/ডিডি/২২৪৯ ঘ.