সাভার, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ধর্ষণের পর দুর্বৃত্তরা এক তরুণীকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সাভারের সিআরপি রোডের ‘পাঠান ভিলা’ আবাসিক হোস্টেলের পাশে অজ্ঞাত পরিচয় ওই তরুণীর লাশ পাওয়া যায়।
তার বয়স আনুমানিক ২৫ বছর বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের কোনো এক সময় মেয়েটিকে ধর্ষণ শেষে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশটি ফেলে যায় দুর্বৃত্তরা।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২৩৮ ঘ.
bdnews24