২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাদণ্ড ১৬ জন তক্ষক ‘পাচারকারীর’

রাজধানী ও এর আশপাশে অভিযান চালিয়ে তক্ষক বেচাকেনার অভিযোগে ১৬ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 07:00 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ও এর আশপাশে অভিযান চালিয়ে তক্ষক বেচাকেনার অভিযোগে ১৬ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর মগবাজার, দক্ষিণখান ও ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৬ ব্যাক্তিকে ১৬টি তক্ষকসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এএইচএম আনোয়ার পাশা বন্য প্রাণী সংরক্ষণ আইনে গ্রেপ্তারকৃতদের এক বছর থেকে দুই বছরের কারাদণ্ড দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকটি চক্র দেশের বিভিন্ন এলাকায় রটিয়েছে যে প্রতিটি তক্ষক কোটি টাকায় বিক্রি হয়। এর ফলে বিভিন্ন এলাকায় তক্ষক ধরার ধুম পড়ে যায়। তবে তক্ষক বিক্রি করে কোটি টাকা পেয়েছে এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/০০৫৮ ঘ.