২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর রুনি-হত্যা সাগর-রুনি হত্যার সঠিক তদন্ত চাই: মাহবুব

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মঙ্গলবার নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “অতীতের মতো একজনকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে এরপর টিভির সামনে দাঁড় করিয়ে অপরাধ স্বীকার করানো চলবে না। সঠিক তদন্ত করতে হবে।” “এখন শুধু সাংবাদিকরাই নির্যাতিত ও হত্যার সম্মুখীন হচ্ছে না, সাধারণ নাগরিকের জীবনও আজ অনিশ্চয়তার মুখে” মন্তব্য করে তিনি বলেন, “দলীয়করণের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে।” সাগর-রুনি হত্যামামলায় বাদীপক্ষকে সুপ্রিম কোর্ট আইনজীবীরা স্বতস্ফুর্তভাবে সহায়তা করবে বলে জানান তিনি। ব্রিফিংয়ে অন্যদের মধ্যে ছিলেন- সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/২১৫২ ঘ.