২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি চাকরিতে অবসরের বয়স বৃদ্ধির বিল পাস

সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করার বিলটি সংসদে পাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করার বিলটি সংসদে পাশ হয়েছে। মঙ্গলবার সংসদ কার্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী পাবলিক সার্ভেন্ট (অবসর) (সংশোধন) বিল ২০১২ উত্থাপন করেন। বিলটি পাসের ফলে সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা ৫৯ হয়। তবে অধ্যাদেশ জারির কারণে গত ২৬ ডিসেম্বর থেকে এটি কার্যকর হচ্ছে। গত ১৯ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়া এ প্রস্তাবটি ২৬ ডিসেম্বর রাষ্ট্রপতি সই করার পর তা অধ্যাদেশ হিসেবে জারি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/২০২৯ ঘ.