সিলেট, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে নিয়ে যাওয়া ১৬টি গরুর মধ্যে ১৩টি ফেরত দিয়েছে ভারতীয় খাসিয়ারা।
মঙ্গলবার দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর গুরুগুলি হস্তান্তর করা হয়।
রোববার দুপুরে সীমান্তের ঘিলাতলা এলাকা থেকে খাসিয়ারা ১৬টি গরুনিয়ে যায় বলে বিজিবি কর্মকর্তারা জানান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জৈন্তা সীমান্ত ফাঁড়ির কমান্ডার হাবিলদার মীর কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে ভারতের হাওয়াই টিলা এলাকা থেকে ভারীয় খাসিয়াদের একটি সেচ পাম্প মেশিন চুরি হয়। এ চুরির সঙ্গে বাংলাদেশিরা জড়িত অভিযোগে খাসিয়ারা ঘিলাতলা এলাকা থেকে ১৬টি গরু ধরে নিয়ে যায়।
এ ঘটনায় বিএসএফ হাওয়াইটিলা ক্যাম্প ও বিজিবি জৈন্তা ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক হয়।
বাকি তিনটি গরুর সন্ধান পাওয়া যাচ্ছে না বলে বিজিবিকে জানিয়েছে বিএসএফ। খোঁজ পাওয়া গেলে গরুগুলো হস্তান্তর করা হবে বলে বিএসএফ আশ্বাস দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৪৭ ঘ.
bdnews24