গাজীপুর, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন বাস চালক ও বগুড়ার শেরপুরের সেরুয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে দুলাল মিয়া (৪৫) এবং বগুড়া সদরের কুকরো গ্রামের আব্দুল জলিলের স্ত্রী হাসিনা বেগম (২৫)।
পুলিশের ধারণা নিহত অন্য ব্যক্তি ট্রাকের চালক কিংবা সহকারী হতে পারে।
গোড়াই মহাসড়ক থানার এএসআই আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকের উপজেলার সূত্রাপুর এলাকায় আলুবোঝাই ট্রাকটির সঙ্গে এসআর পরিবহনের রংপুরগামী বাসটির সংঘর্ষ হয়। এতে দুটি বাহনেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় দুইজন।
আহতদের মধ্যে বাসযাত্রী রফিকুল ইসলাম (৪৫), শহীদুল ইসলাম (২৮) এবং হাসিনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর হাসিনাও মারা যান।
এছাড়া জলিল মিয়া (৫০), মোফাজ্জল (২৫), শামসুল (৪৫), আবুল হোসেন (৩০), মো. জিন্নাহ (৩০) ও নজরুল ইসলামকে (৩০) চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।
এ দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলার সময় মহাসড়কে যানবাহন চলাচল বিঘিœত হয়। ফলে দুই দিকেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সকাল ৯টার পরে উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনজনের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০১২ ঘ.
bdnews24