ময়মনসিংহ, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ সদরের রেল স্টেশন এলাকায় সোমবার রাতে বোমা সদৃশ দু’টি কৌটা পাওয়া গেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার বলেন, রাত ৮টার দিকে রেল স্টেশনের সামনে একটি প্যাকেটে দু’টি বড় আকারের বোমা সদৃশ্য কৌটা দেখতে পায় স্থানীয় লোকজন।
বড় মগের আকারের এ দু’টি কৌটা টেপ দিয়ে পেঁচানো রয়েছে। মুখের দিকে ৩ থেকে ৪ ইঞ্চ লম্বার বিদ্যুতের তার অথবা রশির মতো আছে।
বোমা রাখার খবর শুনে লোকজন ছোটাছুটি শুরু করে।
ওসি আরো বলেন, খবর পেয়ে র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে রাখে।
পরে রাত পৌনে ৯টার দিকে দু’টি বালিভর্তি বালতিতে করে কৌটাগুলো পুলিশ ব্রহ্মপুত্র নদের চরে নিয়ে যায় পরীক্ষার জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.
bdnews24