ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানব পাচারের সর্বোচ্চ শাস্তির জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাস হয়েছে।
‘মানব পাচার প্রতিরোধ ও দমন বিল-২০১২’-এ একক অপরাধের চেয়ে সংঘবদ্ধ অপরাধের জন্য শাস্তি বেশি রাখা হয়েছে।
মানব পাচারে প্ররোচনা, ষড়যন্ত্র, প্রচেষ্টা ও জবরদস্তির জন্যও শাস্তির বিধান রাখা হয়েছে। দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার সুযোগও রাখা হয়েছে।
বুধবার জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। স্পিকার আবদুল হামিদ বিলটি পাসের জন্য ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।
মানব পাচারের দায়ে কোনো ব্যক্তির পাঁচ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড ও সর্বনিু ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
সংঘবদ্ধভাবে মানব পাচারের অপরাধের জন্য ওই দলের প্রত্যেক সদস্যের শাস্তি সর্বনিম্ম হভশ বছর থেকে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। অর্থদণ্ড রাখা হয়েছে কমপক্ষে ৫ লাখ টাকা।
মন্ত্রী জানান, সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ থাকা সত্ত্বেও সুনির্দিষ্ট আইনের অভাবে মানব পাচার রোধ করা যাচ্ছে না। পাচারকারীদের মিথ্যা প্রলোভনে বিদেশে কাজের জন্য গিয়ে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এ আইন প্রণয়ণের উদ্যোগ নেওয়া হয়।
বিলে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি মানব পাচারের ষড়যন্ত্র করলে শাস্তি হিসেবে সর্বোচ্চ সাত বছর ও সর্বনিু তিন বছরের সশ্রম কারাদণ্ড অথবা ২০ হাজার টাকা জরিমানা হবে।
কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে বেআইনিভাবে কাজ করতে বাধ্য করলে কিংবা হুমকি দিয়ে শ্রম ও সেবা আদায় করলে অপরাধীর সর্বোচ্চ ১২ বছরের এবং সর্বনিু পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড হবে।
গত বছরের ৬ জুলাই ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১১’ এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন করে।
গত ২১ নভেম্বর মানব পাচার ও প্রতিরোধ অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশটি গত ১৬ জানুয়ারি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পায়। গত ৬ ফেব্র“য়ারি বিলটি উপস্থাপন হয় সংসদে। বুধবার স্থায়ী কমিটির সুপারিশসহ তা আইনে রূপ পেলো।
প্রস্তাবিত আইনে পতিতালয় স্থাপন ও পরিচালনাকে অপরাধ হিসেবে ধরা হয়েছে। এ ধরনের অপরাধের শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিু তিন বছর অথবা অনূন্য ২০ হাজার টাকা জরিমানা।
কোনো ব্যক্তি মানব পাচার আইনের অধীন মিথ্যা বা হয়রানিমূলক মামলা করলে সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিু দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
এ আইনের অধীনে অপরাধের দ্রুত বিচারের জন্য সরকার প্রজ্ঞাপন দিয়ে দায়রা জজ বা অতিরিক্তি দায়রা জজ পদমর্যাদার বিচারকের সমন্বয়ে ট্রাইবুনাল গঠন করতে পারবে। সংঘটিত অপরাধের অভিযোগ গঠনের ১৮০ দিনের মধ্যে ট্রাইব্যুনাল বিচার শেষ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এসইউ/১৮৩৮ ঘ.
bdnews24