ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশিষ্ট অভিনেতা হুমায়ুন ফরীদির মৃত্যু এবং দুই সাংবাদিক সাগর সারওয়ার ও মেহেরুন রুনিকে হত্যার ঘটনায় শোক জানিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁইঞা সাংবাদিকদের জানান, সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা করা হলে তা গৃহীত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে ধানমণ্ডির বাসায় মারা যান বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরীদি।
শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬১১ ঘ.
bdnews24