ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় প্রাইভেটকারের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে বাড্ডার আফতাব নগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, ফাতেমা বেগম (৫৪) ও মাহমুদা আক্তার (৫২)। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রাইভেটকার চালক জামির হোসেনকে ধরে গণপিটুনি দেন।
বাড্ডা থানার ওসি মো. মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সময় ফাতেমা ও মাহমুদা রাস্তা দিয়ে হাঁটছিলেন। পেছন থেকে একটি প্রাইভেটকার তাদেরকে ধাক্কা দিলে তারা ঘটনাস্থলেই মারা যায়।
নিহত দুই জন প্রাতঃভ্রমনে বের হয়েছেন কী না তা তিনি নিশ্চিত নন।
দুর্ঘটনার পর আশেপাশের জনতা এসে প্রাইভেটকার চালককে ধরে গণপিটুনি দেয় এবং গাড়িটি ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করে।
ময়নাদতন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১১৫২ ঘ.
bdnews24