মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে নয় মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড।
এছাড়া মেঘনা নদী থেকে ২৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
রোববার এমভি জামাল-৩ ও এমভি কোকো-৩ লঞ্চ থেকে জাটকা আটক করা হয়। লঞ্চগুলো দক্ষিণাঞ্চল থেকে ঢাকা যাচ্ছিল।
পহেলা ফেব্র“য়ারি থেকে আগামী ৩১ মে পর্যন্ত জাটকা ইলিশ শিকার নিষিদ্ধ রয়েছে।
কোস্টাগার্ডের চিফ পেটি অফিসার (সিপিও) সফিউল ইসলাম সাংবাদিকদের বলেন, উদ্ধার করা জাটকা ইলিশগুলো ড্রাম ও ঝুড়িতে রাখা ছিল।
উদ্ধারের পর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এমএ আজাদের উপস্থিতে মুক্তারপুর ঘাটে প্রকাশ্যে নিলামে ৩৮ হাজার টাকায এগুলো বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।
তিনি আরো জানান, জাটকার প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায়নি। বিপুল সংখ্যক যাত্রীর বিড়ম্বনা এড়াতে লঞ্চ আটক করা হয়নি। তবে জাটকা বহনকারী লঞ্চগুলোকে চিহ্নিত করা হচ্ছে।
কোস্টগার্ড কর্মকর্তা আরো বলেন, সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে পাতা ২৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টর্গাড। তবে জালের দাবীদার কাউকে পাওয়া যায়নি।
জালগুলো বিনষ্ট করার জন্য কোস্টগার্ডের পাগলা ক্যাম্পে রাখা হয়েছে।
এ নিষিদ্ধ মৌসুমে এ পর্যন্ত ২৯৯ মণ জাটকা ইলিশ ও এক লাখ ৪২ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড।
বিডিনি্জুন টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচপি/ডিডি/২৩৫৫ ঘ.
bdnews24