২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

গাজীপুর, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করেছে। তারা কারখানায় এবং সফিপুর-বড়ইবাড়ী সড়ক অবরোধ করে বেশ কায়েকটি গাড়ি ভাংচুরও করে। রোববার কালিয়াকৈরের পূর্বচান্দরার ফেয়ারট্রেড লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। গাজীপুরের মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুস সালাম বলেন, কারখানাটির শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন-ভাতা পরিশোধের তারিখ দিয়েও রোবিবার পর্যন্ত পরিশোধ করা হয়নি। এতে শ্রমিকরা দুপুরের পর থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে ৪/৫টি অটোরিকশা ও টেম্পু ভাংচুর করে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢিল ছুঁড়ে কারখানার কাচ ভাংচুরও করে, বলেন পুলিশ কর্মকর্তা। তিনি আরো বলেন, পরে পুলিশ গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। বিকাল ৩টার দিকে কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার গিয়ে বেতন দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। এ ব্যাপারে কারখানার মহাব্যবস্থাপক মোশারফ হোসেন জানান, জানুয়ারির বেতন দিতে একটু দেরি হওয়ায় শ্রমিকরা এ ঘটনা ঘটিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১২৬ ঘ.