চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন নাহার রুনির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে নগরীতে মানববন্ধন করেছে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা।
রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘চট্টগ্রামে কর্মরত সাংবাদিক’ এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক কামাল পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় আমরা ক্ষুব্ধ, শোকাহত। নিজ বাসায় সাংবাদিক দম্পতির খুন হওয়া আমাদের নিরাপত্তাহীনতাই প্রমাণ করে। আমরা এর দ্রুত বিচার চাই।”
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী।
কর্মসূচিতে চট্টগ্রামের কয়েকশ সাংবাদিক অংশ নেয়।
এদিকে মানববন্ধন কর্মসূচির পরপর চট্টগ্রামের স¤প্রচার গণমাধ্যমের প্রায় ২৫ জন ক্যামেরাম্যান এ হত্যাকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে।
শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/আরএ/১৭৩১ ঘ.
bdnews24