২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় আদালত স্থানান্তর, আইনজীবীদের প্রতিবাদ

ভোলার লালমোহনের দেওয়ানী ও ফৌজদারী আদালত জেলা সদর থেকে উপজেলায় স্থানান্তরের প্রতিবাদ করেছেন আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 11:35 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ভোলা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লালমোহনের দেওয়ানী ও ফৌজদারী আদালত জেলা সদর থেকে উপজেলায় স্থানান্তরের প্রতিবাদ করেছেন আইনজীবীরা। রোববার সকাল ১১টায় তারা জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে প্রধান বিচারপতি ও জেলা দায়রা জজ এম হাসান ইমাম বরাবর স্মারকলিপি দেন। পরে সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ। লিখিত বক্তব্যে তিনি বলেন, বেআইনিভাবে সরকার দু’টি আদালত জেলা সদর থেকে লালমোহনে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আদালত স্থানান্তরিত হলে বিচার প্রার্থী জনগণের দুর্ভোগ বাড়বে। এই স্থানান্তরের প্রক্রিয়া বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ কিবরিয়া, সহ-সভাপতি ওবায়দুল্লাহ হাওলাদার, যুগ্ম-সম্পাদক ফিরোজ কিবরিয়া, সাবেক সভাপতি মো. বশির উল্লাহ, নেজামল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭২৬ ঘ.