২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বিএনপি নেতা খুন

নরসিংদী সদর উপজেলায় এক বিএনপি নেতা খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

নরসিংদী, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় এক বিএনপি নেতা খুন হয়েছেন। রোববার সকালে উপজেলার পাইকারচর ইউনিয়নের একটি নদীর পাশ থেকে আবুল কাশেমের (৫৫) লাশ উদ্ধার করা হয়। তিনি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ছিলেন। ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দেবদুলাল সাংবাদিকদের জানান, শনিবার সন্ধ্যায় মেঘনা বাজারে আবুল কাশেম তার ফ্লেক্সিলোডের দোকানে বসা ছিলেন। এসময় তার মোবাইলে ফোন এলে তিনি দোকান থেকে বেরিয়ে যান। কাশেমের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাইকারচর ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল হোসেন জানান, আবুল কাশেম দীর্ঘ দিন যাবত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৫৫ ঘ.