২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা শিক্ষা অফিসার সমিতির নতুন কমিটি

বাংলাদেশ উপজেলা শিক্ষা অফিসার সমিতির ৬১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উপজেলা শিক্ষা অফিসার সমিতির ৬১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকার একটি কমিউনিটি সেন্টারে সমিতির সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এতে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রেজ্জাক সিদ্দিকী সভাপতি ও একই জেলার সদর উপজেলার জয়ন্তী প্রভা দেবকে মহাসচিব মনোনীত করা হয়েছে বলে রোববার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সারাদেশে ৫০৩ জন উপজেলা শিক্ষা কর্মকর্তা রয়েছেন। প্রতি তিন বছর অন্তর উপজেলা শিক্ষা অফিসার সমিতির কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে তিন জন, সহ-সভাপতি চার জন, সাংগঠনিক সম্পাদক একজন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম-মহাসচিব পদে সাত বিভাগের সাত জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে ২০ জন এবং ১৭ জনকে কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৫০৬ ঘ.