ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৪ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে।
সাড়ে নয় হাজার শূন্য পদের বিপরীতে এ পরীক্ষায় ১০ লাখ ৪৫ হাজার ৯৩২ জন অংশ নেবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) মো. ফসিহউল্লাহ।
রোববার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৪ ফেব্র“য়ারি সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত ৬১টি জেলায় একযোগে এ পরীক্ষা হবে। যোগ্য প্রার্থীদের ইতোমধ্যে ডাকযোগে পরীক্ষার প্রবেশপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।
গত বছর ৪ অগাস্ট এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। তিন পার্বত্য জেলায় এ নিয়োগ পরীক্ষা হচ্ছে না।
মো. ফসিহউল্লাহ জানান, কোনো প্রার্থী প্রবেশপত্র না পেলে আবেদনপত্রের সঙ্গে দেওয়া ছবির অনুরূপ দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবিসহ ২৩ ফেব্র“য়ারি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে আবেদন করে ‘ডুপ্লিকেট’ প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১২৩৯ ঘ.
bdnews24