২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে মার্কেট উচ্ছেদ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভাগ্যকূল বাজার সংলগ্ন খালের জায়গা উদ্ধার করতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নির্মাণাধীন মার্কেট উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 05:10 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভাগ্যকূল বাজার সংলগ্ন খালের জায়গা উদ্ধার করতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নির্মাণাধীন মার্কেট উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। শনিবার সন্ধ্যায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ মেহেদী হাসান দু’ঘণ্টার এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় বিপুল সংখ্যক পুলিশ তাকে সহায়তা দেয়। জেলা প্রশাসক মো. আজিজুল আলম উচ্ছেদ অভিযান শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি উচ্ছেদ কার্যক্রম চালিয়েছি। “এই জায়গাটিতে গাছ লাগিয়ে আগের অবস্থায় নিয়ে আসা হবে। উচ্চ আদালত থেকে এখানকার লিজ ১২ ফেব্র“য়ারির মধ্যে প্রত্যাহারের নির্দেশ ছিল। লিজ বাতিল করে ১২ তারিখের আগেই আমরা উচ্ছেদ কার্যক্রম চালিয়েছি।” জেলা প্রশাসক আরো বলেন, স্থানীয় ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিতুল খালের উপর ও উপ-স্বাস্থ্য কেন্দ্রের জায়গা স্থানীয় ভুমি অফিস থেকে লিজ নিয়ে প্রায় ৮০টি দোকান ঘরবিশিষ্ট এই মার্কেট নির্মাণ কাজ শুরু করেন। স¤প্রতি উচ্চ আদালত মার্কেটের নির্মাণ কাজ বন্ধ এবং ১২ ফেব্র“য়ারির মধ্যে লিজ প্রত্যাহারের নির্দেশ দেয়। এরপরও নির্মাণ কাজ অব্যাহত থাকায় উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৫৫ ঘ.