২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি ঋণ পর্যবেক্ষণে যাচ্ছেন ৬৪ কর্মকর্তা

বাংলাদেশ ব্যাংকের ৬৪ জন কর্মকর্তা কৃষি ও এসএমই ঋণ বিতরণ কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণে রোববার মাঠ পর্যায়ে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 05:10 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের ৬৪ জন কর্মকর্তা কৃষি ও এসএমই ঋণ বিতরণ কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণে রোববার মাঠ পর্যায়ে যাচ্ছেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণরত বাংলাদেশ ব্যাংকে সদ্য নিয়োগ পাওয়া ৬৪ জন সহকারী পরিচালক ২৮টি দলে ভাগ হয়ে ৫৬টি উপজেলায় ঋণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। কৃষি বা পল্লী ঋণ ও এসএমই ঋণ বিতরণ বিষয়ক তথ্য, উপাত্ত, সমস্যা এবং সম্ভাবনা খতিয়ে দেখে মাঠ পর্যায়ে যাওয়া এই সব কর্মকর্তা ২৩ ফেব্র“য়ারি ঢাকায় ফিরবেন। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, দেশের ব্যাংকগুলোর কৃষি/পল্লী ঋণ ও এসএমই ঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনা, কৃষি/পল্লী ঋণ বিতরণের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন, কৃষি এবং কৃষকের সমস্যা ও সম্ভাবনার বাস্তব অবস্থা নিরূপণ এই কার্যক্রমের উদ্দেশ্য। এছাড়া আমদানিনির্ভর কিছু নির্দিষ্ট ফসল যেমন- ডাল, তেলবীজ, মসলা ও ভুট্টা চাষে কৃষকদের রেয়াতি হারে ব্যাংকগুলো সুদ হার ধার্য করছে কি না, সে বিষয়টিও পরিদর্শন দল যাচাই করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরআরডি/২৩০০ ঘ.