২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে খালেদার সফর উপলক্ষে মিছিল, সংঘর্ষ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সফর উপলক্ষে চাঁদপুরে দলটির দু’গ্র“পের মিছিলের সময় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

চাঁদপুর, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সফর উপলক্ষে চাঁদপুরে দলটির দু’গ্র“পের মিছিলের সময় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যার পর শহরের শহীদ মিনার এলাকায় এ সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ১৩ ফেব্র“য়ারি চাঁদপুরে খালেদা জিয়ার সফরের কর্মসূচি রয়েছে। এ উপলক্ষে সন্ধ্যার পর শহরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করে। প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, জেলা বিএনপির সহ-সভাপতি জিএম ফজলুল হক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহীনের নেতৃত্বে খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। একই সময় মোটরসাইকেল বহর নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থকরা শহীদ মিনারে আসে। এ সময় দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ শহরের ছায়াবাণী, লেকের পাড় ও শহীদ মুক্তিযোদ্ধা সড়কে ছড়িয়ে পড়ে। জেলা বিএনপির এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। এতে আহত ১০ বিএনপিকর্মীকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০০৫ ঘ.