নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ধর্ষণের অভিযোগে এক কিশোরী মামলা করেছে প্রেমিকের বিরুদ্ধে।
শুক্রবার রাতে ফতেহপুর ইউনিয়নের মারুয়াদি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার ওই কিশোরী (১৫) বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করে।
মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
কিশোরীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার আবদুল্লাহকান্দি গ্রামের এই কিশোরীর সঙ্গে ফতেহপুর ইউনিয়নের শামীমের সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নরসিংদী থেকে আড়াইহাজার নিয়ে আসে শামীম। পরে মারুয়াদি গ্রামের তাহের গার্ডেনে তাকে ধর্ষণ করে ফেলে চলে যায়।
শামীমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১১ ঘ.
bdnews24