২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানাম নগরী সংরক্ষণে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহাসিক পানাম নগরী সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহাসিক পানাম নগরী সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদীরা। শনিবার দুপুরে পানাম নগরীতে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পবা’র চেয়ারম্যান আবু নাসের খান, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহেদ কায়েস, কথাসাহিত্যিক-গবেষক শামসুদ্দোহা চৌধুরী, সোনারগাঁ প্রেসক্লাব সভাপতি বাবুল মোশাররফ, গ্রিনফোর্স-এর আহ্বায়ক মোরশেদ আলম শিশির, পরিবেশবিদ সাবিনা নাঈম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, উদীচী শিল্পীগোষ্ঠীর নারায়ণগঞ্জ জেলা সভাপতি জিয়াউল ইসলাম কাজল, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক ইসরাত জাহান, অধ্যক্ষ মমতাজ উদ্দিন মর্তুজা, দৈনিক যুগান্তরের সোনারগাঁ প্রতিনিধি আল আমিন তুষার, লেখক মোয়াজ্জেনুল হক, সাংবাদিক মাহমুদ হাসান রিপনসহ স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন। পবা’র চেয়ারম্যান আবু নাসের খান বলেন, পানাম নগরী রক্ষার জন্য দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে, এটি আমাদের সমৃদ্ধ অতীত এবং অহংকার। ঐতিহাসিক এই নগরী রক্ষার জন্য এর ভিতরে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ এবং ঐতিহ্যবাহী ইমারত সংরক্ষণে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান বক্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫১ ঘ.