হবিগঞ্জ, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক পথচারীর বাঁশের খোঁচায় চলন্ত বাসে বসা এক যাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে তিমিরপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহত আব্দুল হান্নান (৪০) নবীগঞ্জের সালামতপুর গ্রামের আনসার আলীর ছেলে।
নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে নবীগঞ্জ শহর থেকে যাত্রীবাহী একটি বাস হবিগঞ্জের দিকে যাচ্ছিল।
বাসটি তিমিরপুর এলাকার এলাচি স’মিলের কাছে পৌঁছলে এক পথচারীর কাঁধে থাকা একটি বাঁশ হান্নানের মাথায় বিদ্ধ হয়। তিনি বাসের পেছনের সিটে বসা ছিলেন।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৩৭ ঘ.
bdnews24