২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৩টি বিদ্যালয় সরকারিকরণের সিদ্ধান্ত

খুলনা মহানগরীর তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

খুলনা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগরীর তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের সিদ্ধান্ত হয়েছে। এগুলো হল ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা মডেল স্কুল ও দৌলতপুর মহসীন মাধ্যমিক বিদ্যালয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। শনিবার সকালে তিনি খুলনা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, শিগগিরই ওই তিনটি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ হচ্ছে। এছাড়া হাজী মুহাম্মদ মহসীন কলেজ জাতীয়করণ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। ২০১১ সালের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর খালিশপুর প্রভাতী স্কুলের মাঠে এক জনসভায় তিনটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসীন কলেজ জাতীয়করণ এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্র“তি দেন। বর্তমানে খুলনা মহানগরীতে চারটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রেস ব্রিফিংয়ে মন্নুজান সুফিয়ান বলেন, গত ৩১ জানুয়ারি তার সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তিনটি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের ব্যাপারে সম্মতি দেন। এরপর প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. নজরুল ইসলাম খান গত ৭ ফেব্র“য়ারি চিঠি দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮২৬ ঘ.