ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
শনিবার দুপুর দেড়টার দিকে প্রেসক্লাবের মূল ফটকের সামনে প্রায় ১৫ মিনিটের এ প্রতীকী কর্মবিরতিতে নেতৃত্ব দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক বিষয়ক প্রতিবেদক সুমন মাহমুদ।
এছাড়া বৈশাখী টেলিভিশনের শফিক আহমেদ, বাংলাভিশনের সিকান্দার রেহমান, এবিসি রেডিওর জিলহাজ উদ্দিন নিপুন, ইটিভির তাপসী রাবেয়া, এটিএন নিউজের জাভেদ আখতার, জনকণ্ঠের শরীফুল ইসলাম, দিনকালের মুস্তাফিজুর রহমান, ইসলামিক টিভির মাইদুর রহমান রুবেল, বার্তা ২৪ ডটনেটের মহসিন হোসেন এবং রেডিও আমারের জাহিদুল ইসলাম রনিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রায় অর্ধশত সাংবাদিক এই কর্মসূচিতে অংশ নেন।
শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। র্যাবের গোয়েন্দাদের ধারণা এ হত্যা পরিকল্পিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএম/আরএ/১৪৩৫ ঘ.
bdnews24