২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ৮০ মণ জাটকা আটক

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে সাতটি লঞ্চে অভিযান চালিয়ে শনিবার ৮০ মণ জাটকা আটক করেছে উপকূলীয় রক্ষী বাহিনী-কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 06:04 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে সাতটি লঞ্চে অভিযান চালিয়ে শনিবার ৮০ মণ জাটকা আটক করেছে উপকূলীয় রক্ষী বাহিনী-কোস্টগার্ড। অভিযানে নেতৃত্ব দেওয়া কোস্টগার্ড কর্মকর্তা সফিউল ইসলাম জানান, ১৪টি ড্রাম ভর্তি ও চারটি ঝুড়িতে জাটকা ইলিশগুলো উদ্ধার করা হয়। বিপুল সংখ্যক যাত্রীর বিড়ম্বনা এড়াতে লঞ্চগুলো আটক করা হয়নি জানিয়ে তিনি বলেন, দক্ষিণাঞ্চল থেকে লঞ্চগুলো ঢাকায় যাচ্ছিল। আটককৃত জাটকা নিলামে বিক্রি করে এর অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে বলে জানান তিনি। ১ ফেব্র“য়ারি থেকে আগামী ৩১ মে পর্যন্ত জাটকা ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২০০ ঘ.