২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হুমায়ূনের পরবর্তী চিকিৎসা ঠিক হবে বুধবার’

বৃহদান্ত্রের ক্যান্সার থেকে মুক্তির জন্য আটটি কেমোথেরাপি শেষে করা হুমায়ূন আহমেদের সিটি স্ক্যানের প্রতিবেদন এসেছে। এর ওপর ভিত্তি করেই পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত হবে। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন লাবলু আনসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

নিউ ইয়র্ক, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সিটি স্ক্যানের প্রতিবেদন পাওয়া গেছে জানিয়ে তার স্ত্রী বলেছেন, এর ওপর ভিত্তি করেই পরবর্তী চিকিৎসা কী হবে তা নির্ধারণ করা হবে। বাংলাদেশ সময় শুক্রবার মেহের আফরোজ শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রিপোর্টের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা কী হবে তা আগামী বুধবার জানানো হবে। আমরা সে অপেক্ষায় আছি।” পরবর্তী পর্যায়েও সুফল পাওয়ার ব্যাপারে হুমায়ূনের চিকিৎসকরা আশাবাদী বলে জানান তিনি। গত ২১ জানুয়ারি হুমায়ূনের অষ্টম কেমোথেরাপি শেষ হয়। চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণে ২ ফেব্র“য়ারি করা হয় সিটিস্ক্যান। বৃহদান্ত্রের ক্যান্সার চিকিৎসার জন্য গত সেপ্টেম্বরে নিউইয়র্ক আসেন কথাসাহিত্যিক হুমায়ূন। স্ত্রী-সন্তান নিয়ে জ্যামাইকায় একটি বাসা ভাড়া করে থাকছেন তিনি। এবারের বইমেলায় জনপ্রিয় এ সাহিত্যিকের এ পর্যন্ত চারটি বই বেরিয়েছে। আরো কয়েকটি বই প্রকাশের অপেক্ষায় বলে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২২৫৫ ঘ.