চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার দিনব্যাপী ‘বসন্ত উৎসব’ পালন করবে বোধন আবৃত্তি পরিষদ।
নগরীর কোতোয়ালি থানার ডিসি হিলে সপ্তমবারের মতো এ উৎসবের আয়োজন হচ্ছে।
সোমবার সকাল ৮টায় কৃষ্টির যন্ত্রসংগীতের মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন হবে বলে জানিয়েছে আয়োজকরা।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিগত বছরের মতো এবারো আমরা ১ ফাল্গুন ঋতুরাজ বসন্তকে বরণ করতে উৎসবের আয়োজন করেছি।
উৎসবে একক ও দলীয় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, যন্ত্র সংগীত, আঞ্চলিক গান, চিত্রাঙ্কন, শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠান থাকবে।
উৎসবে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য সংশ্লিষ্ট নানা আয়োজন থাকবে বলে জানান প্রণব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/২০৩৪ ঘ.
bdnews24