চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে শুক্রবার একটি জাহাজের নোঙ্গরের শেকলে আরেকটি জাহাজের প্রপেলার আটকে গেলে দুর্ঘটনার আশংকা তৈরি হয়। তবে এতে জাহাজ চলাচলে কোনো বিঘœ ঘটেনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্দরের বহির্নোঙ্গরের ‘বি’ অ্যাংকরেজের কাছে এ ঘটনা ঘটে।
তিনি জানান, ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ কুরুগ মাস অ্যাংকরেজে নোঙ্গর করা ছিল। দুপুরে বন্দরের দিকে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি কোটা হাপাসের প্রপেলার কুরুগ মাসের শিকলের সঙ্গে আটকে যায়।
কয়েক ঘণ্টার চেষ্টায় সেই শেকল ছাড়ানো হয় বলে নাজমুল জানান।
উদ্ধারের পরে কোটা হাপাস বন্দরের দিকে রওনা দিয়েছে। অন্যান্য জাহাজ চলাচলও স্বাভাবিক রয়েছে বলে বন্দর কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/জেকে/১৭০২ ঘ.
bdnews24