নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ট্রাকের চাপায় ছেলেসহ এক মা নিহত হলেও বেঁচে গেছে ১০ মাসের শিশু সন্তানটি।
বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর দেওয়ানবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত খাদিজা বেগম বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের রিনা হাওলাদারের স্ত্রী। স্বামী সন্তান নিয়ে তিনি বন্দরের দেওয়ানবাগ এলাকায় বসবাস করতেন।
মহাসড়ক পুলিশের কাঁচপুর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেওয়ানবাগ এলাকায় রাস্তা পার হওয়া সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই খাদিজা (৩৫) এবং ছেলে ইমরান (১২) নিহত হয়।
খাদিজার কোলের শিশু লিমন ছিটকে পড়ে বেঁচে যায় বলে জানান ওসি।
ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৫৫ ঘ.
bdnews24