২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই হওয়া গাড়িসহ আটক ২

ছিনতাই করা একটি গাড়িসহ দুই যুবককে দিনাজপুর থেকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 12:53 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

দিনাজপুর, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই করা একটি গাড়িসহ দুই যুবককে দিনাজপুর থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দিনাজপুর সদরের চকরামপুর থেকে তাদের আটক করে টহল পুলিশ। আটককৃতরা হলেন- সোহেল রানা (২০) ও সাইফুল ইসলাম (২২)। তাদের বাড়ি টাঙ্গাইলের শফিকুল আনসার ক্যাম্পে। দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম পাটোয়ারী জানান, আটককৃতরা বুধবার আশুলিয়া ইপিজেড থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে রংপুরের পলাশবাড়ী নিয়ে আসে। “পরে আশুলিয়া ফেরার পথে রাত ৮টার দিকে গাড়িচালক আবুল খায়েরকে শ্বাসরোধ করে মৃত ভেবে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে কড্ডা এলাকার রাস্তার পাশে ফেলে দেয়। তবে তিনি ভাগ্যক্রমে বেঁচে যান।” তিনি জানান, এরপর ছিনতাইকারীরা পথ পরিবর্তন করে দিনাজপুরের উদ্দেশ্যে চলে আসে। চকরামপুরে পৌঁছালে গাড়ির তেল ও গ্যাস ফুরিয়ে গাড়ি থেমে যায়। এ সময় সেখানে থাকা পুলিশের টহল দলের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করলে গাড়িটি ছিনতাইয়ের কথা স্বীকার করে তারা। চালক আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইকরীরা তাকে হত্যার উদ্দেশ্যে গলায় চেইন পেঁচিয়ে শ্বাসরোধ করে রাস্তার পাশে ফেলে দেয়। কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। পরে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার ও গাড়ি পাওয়ার খবর পেয়ে তিনি দিনাজপুর আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৮৫০ ঘ.