২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বানরের আক্রমণে স্কুল শিক্ষার্থীসহ আহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বানরের আক্রমণে স্কুল শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বানরের আক্রমণে স্কুল শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাঞ্চন এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাঞ্চন এলাকায় হাজী রফিকুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একদল বানর শিক্ষার্থী ও পথচারীর ওপর আক্রমণ করে। বানরের আক্রমণে স্কুল শিক্ষর্থী মিথিলা, উম্মে সালমা, খাদিজা আক্তার, সাইদুর রহমান ও পথচারী আনিছুর রহমান মোল্লা আহত হন। কাঞ্চন এলাকায় প্রচুর বানর রয়েছে জানিয়ে ওসি বলেন, এসব বানর মাঝে মাঝে খাবার না পেলে রাস্তায় নেমে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৮৩৭ ঘ.