জামালপুর, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্র“টির কারণে জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে।
সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত কুমার দেব বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার এ্যামোনিয়া প্ল্যান্টের প্রাইমারি রিফর্মারে ত্র“টি দেখা দেওয়ায় বুধবার রাতে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী এ প্রতিষ্ঠান ত্র“টি মুক্ত করে পুনরায় উৎপাদনে যেতে কমপক্ষে ১০ দিন সময় লাগবে।
উৎপাদন বন্ধ থাকলেও বর্তমানে কারখানায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি সার মজুদ রয়েছে বলে জানান অচিন্ত কুমার।
এই সার কারখানায় প্রতিদিন এক হাজার সাতশ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৮০৩ ঘ.
bdnews24