২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ‘মীরাক্কেল’ ও ‘সারেগামাপা’র বাছাই

পশ্চিম বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬’ এবং বাংলাদেশি সঙ্গীতানুষ্ঠান ‘সারেগামাপা’র খুলনা অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

খুলনা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম)- পশ্চিম বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬’ এবং বাংলাদেশি সঙ্গীতানুষ্ঠান ‘সারেগামাপা’র খুলনা অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়েছে। বুধবার খুলনার শেরেবাংলা রোডের শিল্পকলা একাডেমীতে বাছাইপর্বে প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নেয় বলে আয়োজকরা জানান। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জি বাংলার’ জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ মূলত কৌতুকভিত্তিক অনুষ্ঠান এবং ‘সারেগামাপা’ বাংলাদেশের একুশে টেলিভিশনের জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান। দুটি বাছাইয়েরই মিডিয়া সহযোগিতায় রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ বাছাইয়ে খুলনা ছাড়াও যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইহদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালি, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা শিল্পীরা অংশ নেয়। এর আগে ঢাকা ও বরিশালে বাছাই হয়। ঢাকায় সাড়ে দশ হাজার এবং বরিশালে প্রায় চারশ’ প্রতিযোগী বাছাইয়ে অংশ নেয়। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬’ এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানান, প্রতিভাবান কৌতুক অভিনেতাদের খুঁজে বের করতে বাংলাদেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এ বাছাই চলবে। বাছাইয়ে উত্তীর্ণদের মীরাক্কেল আক্কেল অনুষ্ঠানের পাশাপাশি পরবর্তীতে সিনেমা ও বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানে অভিনয়ের সুযোগ করে দেওয়া হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/২৩৩৮ ঘ.