২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিএনপির ৫৬ নেতাকর্মী জামিন

কিশোরগঞ্জে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা দু’টি মামলায় বুধবার দলটির ৫৬ নেতাকর্মী জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 04:50 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

কিশোরগঞ্জ, ০৮ ফেব্র“য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা দু’টি মামলায় বুধবার দলটির ৫৬ নেতাকর্মী জামিন পেয়েছেন। এরমধ্যে ৪২ জনকে হাইকোর্ট আগাম জামিন এবং গ্রেপ্তার ১৪ জনকে জেলা বিচার বিভাগীয় হাকিম শফিকুল ইসলাম জামিন দেন। হাইকোর্টের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের বেঞ্চে আগাম জামিনের আবেদন করলে ৪২ আসামিকে ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন। হাইকোর্টের আইনজীবী ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জামিন আবেদনের শুনানি করেন। এদিকে কিশোরগঞ্জের বিচার বিভাগীয় হাকিম শফিকুল ইসলাম পুলিশের উপর হামলা ও কর্তব্য কাজে বাধাদানের অভিযোগে গ্রেপ্তার ১৪ জনকে জামিন দেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা দু’টি মামলায় বিএনপির ৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত সংখ্যক নেতাকর্মীকে আসামি করা হয়। গত ২৯ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে দলের গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ দুলিশ দু’টি মামলা দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২৩৭ ঘ.