গাজীপুর, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
বুধবার দুপুরে নৈপাড়া এলাকায় ঢাকা-বাইপাস সড়কে নিহত সালমান (১৩) ওই গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে ও পূবাইলের মুক্তধারা বিদ্যানিকেতনের ৪র্থ শ্রেণীর ছাত্র।
পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল করিম বলেন, সাড়ে ১২টার দিকে বাইসাইকেলে পূবাইল মীরের বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানান তিনি।
আব্দুল করিম আরো জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় একঘণ্টাা সড়কটি অবরোধ করলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দেড়টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২১৯ ঘ.
bdnews24