২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা চুক্তি অচিরেই, সংসদে কাদের

বিশ্বব্যাংক থেকে মুখ ফিরিয়ে আগামী ২১ ফেব্র“য়ারি পদ্মা সেতু নির্মাণের মালয়েশিয়ার সঙ্গে চুক্তির কথা আগে বললেও বুধবার সংসদে যোগাযোগমন্ত্রী কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ বলেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 03:07 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সংসদে বলেছেন, পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়ার সঙ্গে অচিরেই চুক্তি হতে যাচ্ছে। বুধবার সংসদে দুই সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস ও হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “মালয়শিয়ার সঙ্গে অচিরেই চুক্তি সই হতে পারে। এক্ষেত্রে সহসাই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে আশা করা যায়।” যোগাযোগমন্ত্রী গত রোববার সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে জটিলতা না কাটলে ২১ ফেব্র“য়ারি মালয়শিয়ার সঙ্গে পদ্মা সেতু নির্মাণের চুক্তি হবে। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। এই জটিলতার মধ্যে মালয়শিয়া এই সেতু নির্মাণের আগ্রহ প্রকাশ করে। যোগাযোগমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের কারণে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরুতে দেরি হওয়ায় সরকার বিকল্প পন্থা অবলম্বন করেছে। এরই অংশ হিসেবে বেশ কয়েকটি দেশ ও সংস্থা এই সেতুটি নির্মাণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। “সর্বশেষ গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কাছে বিশেষ দূত পাঠিয়ে এই সেতু নির্মাণের ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছে মালয়শিয়া সরকার,” বলেন তিনি। বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ অবস্থায় অন্যের সঙ্গে পদ্মা সেতু নির্মাণের চুক্তির কথা জানানোয় সংস্থাটির কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করেছেন বলে গণমাধ্যমের খবর। তবে ওবায়দুল কাদের মঙ্গলবারও বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের কোনো বৈরিতা নেই। সড়ক রক্ষণাবেক্ষণ বিএনপির সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লিখিত এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, প্রয়োজনের তুলনায় অর্থের বরাদ্দ না থাকায় সড়কের কাক্সিক্ষত রক্ষণাবেক্ষণ সম্ভব হয় না। একই কথা সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনও তার সময়ে বলেছিলেন। বেহাল সড়কের জন্য ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি ওজনের যানবাহন চলাচলকে দায়ী করেন কাদের। এই জটিলতা এড়াতে ইতোমধ্যে তৎপর হয়েছে মন্ত্রণালয়। যোগাযোগমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে সারা দেশে ছোট-বড় ১০০ সেতু নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। আরো ৩৬৭টি সেতু নির্মাণের কাজ চলছে। গত তিন বছরে সওজ’র ৬৫টি বিভাগের মাধ্যমে ৫ হাজার ৭৫৫ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে বলে মন্ত্রী জানান। নতুন সড়ক হয়েছে ৮৩৬ দশমিক ৭৬ কিলোমিটার। সড়ক দুর্ঘটনা যোগাযোগমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে ২০১১ সালের মধ্যে দেশে ৮ হাজার ৮৭৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৮ হাজার ৭১ জন। দুর্ঘটনার জন্য গাড়ি চালকদের অদক্ষতাকে দায়ী করা হয়। চালকদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াটি নিয়েও অনেকের আপত্তি রয়েছে। মন্ত্রী জানান, গত বছর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মাধ্যমে মোট ৬১ হাজার ৬০৬টি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৬ হাজার ৯৬৩টি পেশাদার ও ২৪ হাজার ৬৪৩টি অপেশাদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/২১০০ ঘ.