২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে পাওনা টাকা চাইতে গিয়ে হামলায় আহত হওয়ার ছয়দিন পর এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

সাভার, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে পাওনা টাকা চাইতে গিয়ে হামলায় আহত হওয়ার ছয়দিন পর এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। বুধবার সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সাভার পৌর এলাকার চাঁপাইন মহল্লার মুদি দোকানি জয়নাল আবেদীন রাসেলের (৩৬) মৃত্যু হয়। তিনি ঢাকার কেরানীগঞ্জের ইটাভাড়া এলাকার বাসিন্দা। সাভার মডেল থানার উপ-পরিদর্শক মুহম্মদ মাসুম আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁপাইন মহল্লার বখাটে খোরশেদ ও মাহফুজ বিভিন্ন সময় ওই দোকান থেকে ২৬০ টাকার মালামাল বাকিতে নেয়। আগের টাকা পরিশোধ না করে বৃহস্পতিবার সন্ধ্যায় আবার তারা বাকিতে খাবার চাইলে দোকানি রাসেল আগের ২৬০ টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাসেলকে দোকান থেকে টেনে হিচঁড়ে রাস্তায় বের করে এলোপাতাড়ি পেটাতে থাকে খোরশেদ, মাহফুজ ও তাদের সহযোগীরা। এক পর্যায়ে রাসেল সংজ্ঞা হারিয়ে ফেললে বখাটেরা চলে যায়। স্থানীয়রা তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯৪৩ ঘ.