২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ অগ্নিকাণ্ডে ৭৩ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় দুটি অগ্নিকাণ্ডে ৭৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় দুটি অগ্নিকাণ্ডে ৭৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে রাঙ্গুনিয়া কর্ণফুলী জুট মিলে এবং রাত সাড়ে ১০টার দিকে রাউজান থানার মদুনাঘাট এলাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। দুটি ক্ষেত্রেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে অগ্নি নির্বাপন বাহিনীর কর্মীরা জানিয়েছেন। চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে রাঙ্গুনিয়া কর্ণফুলী জুট মিলে আগুন লাগে। ফায়ার সাভির্সের ৩টি ইউনিটের ৪টি গাড়ি রাত ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, এ জুট মিলে অগ্নিকাণ্ডে ৪৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রাউজান থানার মদুনাঘাট এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৬টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষহি হয়েছে বলে জানান সুভাষ চন্দ্র দেবনাথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এসইউ/১৭৪৪ ঘ.