রাজশাহী, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে চারদলের গণমিছিলে জামায়াতকর্মী শফিকুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় পুলিশ কর্মকর্তা ও চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার রাজশাহীর মহানগর হাকিম এফ এম মেজবাহ উল হকের আদালতে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী নীলা খাতুন।
বিচারক মামলাটি আমলে নিয়ে বেয়ালিয়া থানার ওসিকে বিষয়টি তদন্ত করার আদেশ দেন।
আসামিদের মধ্যে রয়েছেন- রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুজ্জামান, বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার শাহদত হোসেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রোকনুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান এবং রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক মনসুর রহমান, জিন্নাত আলী ও রওশন রেওয়াজ।
মামলার এজাহারে বলা হয়, গত ৩০ জানুয়ারি রাজশাহীতে চারদলীয় জোটের গণমিছিলে পুলিশ কর্মকর্তাদের নির্দেশে গুলি চালালে জামায়াতকর্মী শফিকুল নিহত হন। এরপর চিকিৎসকরা ময়নাতদন্তের মিথ্যা রিপোর্ট দিয়ে ঘটনা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করেন।
গত ৩০ জানুয়ারি রাজশাহীতে গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াতকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে জামায়াতকর্মী শফিকুল গুলিবিদ্ধ হয়ে মারা যান।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৬ ঘ.
bdnews24