২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ঘাঘট নদীর অবৈধ বাঁধ অপসারণ

পরিবেশ অধিদপ্তরের নির্দেশে রংপুর সদর উপজেলায় ঘাঘট নদীর ওপর অবৈধভাবে নির্মাণ করা ২০০ ফুট বাঁধ ভেঙে ফেলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

রংপুর, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের নির্দেশে রংপুর সদর উপজেলায় ঘাঘট নদীর ওপর অবৈধভাবে নির্মাণ করা ২০০ ফুট বাঁধ ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, আড়াই মাস আগে সদর উপজেলার উত্তম ইউনিয়নের মো. মোখলেছার রহমান ও মো. আব্দুল মোন্নাফসহ কয়েক ব্যক্তি অবৈধভাবে এ বাঁধটি নির্মাণ করে। এরপর তারা এই বাঁধ দিয়ে বালু উত্তোলন ও পরিবহন করতে শুরু করে। “ফলে ঘাঘট নদীর পানি প্রবাহ অবরুদ্ধ, মৎস্য ও জলজ সম্পদ এবং জীববৈচিত্র্যের ক্ষতি হয়।” পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গত মাসে নদী দখল ও বাঁধ নির্মাণকারীদেরকে নোটিশ দিয়ে ৩১ জানুয়ারি তাদের পরিবেশ অধিদপ্তরে তলব করেন। নোটিশের পরিপ্রেক্ষিতে দখলদাররা বাঁধটি নিজ উদ্যোগে অপসারণ করে বলে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৮২০ ঘ.