ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পুরান ঢাকার নবাব কাটরার একটি বাড়ির চতুর্থতলা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফাহমিদা বেগম হ্যাপির (২৩) লাশ উদ্ধার করে পুলিশ।
হ্যাপি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূগোলে মাষ্টার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধলপাড়ার বাদশাগঞ্জে।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বাসায় হ্যাপিরা তিন বোন এক ভাই ভাড়া থাকতেন।
হ্যাপির বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাতেমা বেগম লিপির বরাত দিয়ে এসআই মিনার জানান, সকালে হ্যাপিকে বাসায় একা রেখে বিশ্ববিদ্যালয়ে যান লিপি।
“দুপুরে ফিরে এসে তিনি দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকির পর দরজা না খোলায় তিনি বারান্দা দিয়ে দেখেন হ্যাপি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।”
এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যার কারণ জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭৪১ ঘ.
bdnews24