চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার ইসলামসম্মত বলেও ব্যাখ্যা দিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার চট্টগ্রামে আইনজীবীদের এক অনুষ্ঠানে তিনি বলেন, “যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের ক্ষমা করার অধিকার কারও নাই। আল¬াহর হক আল্ল¬াহ চাইলে মানুষকে ক্ষমা করতে পারে। কিন্তু বান্দার হক বান্দা ক্ষমা না করলে আল্ল¬াহও ক্ষমা করে না।
“তাই যারা একাত্তরে হত্যা, নির্যাতন ও লুটপাট করেছে, তাদের বিচার করা ইমানি ও ফরজ দায়িত্ব।”
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজে সরকার কোনো ধরনের প্রভাব খাটাচ্ছে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ট্রাইব্যুনাল স্বাধীনভাবেই কাজ করছে।
ট্রাইব্যুনাল নিয়ে বিরোধী দলের আপত্তি যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করারই নামান্তর বলে মন্তব্য করেন তেই বিরোধী দল এমন অভিযোগ তুলছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, যুদ্ধাপরাধের বিচারে গতি আনতে আগামী মার্চ মাস থেকে আরো একটি ট্রাইব্যুনাল কাজ শুরু করবে।
কামরুল চট্টগ্রাম আদালত ভবন এলাকায় অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মারক ফুট ওভারব্রিজের ভিত্তিস্থাপন করেন। এই উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি অনুষ্ঠান আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/১৬০০ ঘ.
bdnews24