২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীদের ছবি তোলায় শিক্ষকের দায়িত্বচ্যুতি

মৌলভীবাজারের কুলাউড়ায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে হল সুপারকে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 05:49 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

মৌলভীবাজার, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়ায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে হল সুপারকে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও হল সুপার মওলানা আব্দুল হালিম। এক পরীক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার সরজমিন তদন্তে সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানান কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার। তিনি ওই পরীক্ষা কেন্দ্রের সচিবের দায়িত্বে রয়েছেন। কেন্দ্র সচিব আনোয়ার সাংবাদিকদের জানান, উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ৮নং কক্ষে গত দুই ফেব্র“য়ারি পরীক্ষা চলাকালে হল সুপার ও বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মওলানা আব্দুল হালিম তার মোবাইল ফোনে ছাত্রীদের ছবি তোলেন। এক ছাত্রী ফোনে ছবি তোলায় তাদের মনোসংযোগে বিঘœ ঘঠেছে বলে কেন্দ্র সচিব বরাবরে লিখিত অভিযোগ করে। সচিব বলেন, “দুপুরে বিষয়টি তদন্ত করি। তদন্তে অভিযোগকারী ছাত্রী ও অভিযুক্ত শিক্ষকের বক্তব্য নেওয়া হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় হল সুপারকে পরবর্তী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।” উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২৩৪৯ ঘ.