২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ১০ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

কক্সবাজারের ঈদগাঁও বাজারে এক ব্যক্তির ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 05:31 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

কক্সবাজার, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের ঈদগাঁও বাজারে এক ব্যক্তির ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছিনতাইয়ের প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঈদগাঁও বাজারের কাঠের মার্কেট এলাকায় দুই যুবক মোটর সাইকেলে এসে মিন্টু নামের এক ব্যক্তির কাছ থেকে ওই টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এর প্রতিবাদে ব্যবসায়ীরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলেও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা। কক্সবাজার সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনোজ কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানান, দু’জন যুবক মোটর সাইকেলে এসে বৃহত্তর ঈদগাঁওয়ের ইসলামপুর ইউনিয়নের পাহাশিয়াখালী এলাকার মোহাম্মদ মিন্টু (৩৮) নামের এক ব্যক্তির মাথায় অস্ত্র ধরে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসআই বলেন, “তিনি একটি চটের থলে নিয়ে ওই টাকা নিয়ে যাচ্ছিলেন।” কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানান, ব্যাংক থেকে যাওয়ার পথে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তিনি বলেন, “ছিনতাইকৃত টাকার উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। অনেকেই ধারণা করছেন, হুণ্ডির টাকা বিতরণের জন্য তা নিয়ে যাওয়া হচ্ছিল।” বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২৩০৭ ঘ.