২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালে বাসচাপায় স্কুলছাত্র নিহত

রাজধানীর বংশালে বাসের চাপায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশালে বাসের চাপায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মো. মেহরাব হোসেন অপি (১৪) নারিন্দার লালমোহন শাহা স্ট্রিটের বাসিন্দা সেলিমের ছেলে। টিপু সুলতান রোডের গ্র্যাজুয়েট স্কুলের ছাত্র অপি সোমবার সন্ধ্যা ৬টার দিকে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে বাসের নিচে পড়ে বলে পুলিশ জানায়। বংশাল থানার ওসি (তদন্ত) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল শেষে অপি একটি ভাড়া করা বাইসাইকেল চালিয়ে গুলিস্তান যাওয়ার পথে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের নিচে পড়ে। “সাইকেলসহ বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” তিনি জানান, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২২২৫ ঘ.